সর্বশেষ

সনির সানগ্লাস বিক্রি শুরু

ডেস্কঃ
স্মার্টগ্লাস বিক্রির জন্য অগ্রিম বুকিং নিতে শুরু করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। প্রাথমিক অবস্থায় জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির নাগরিকরা স্মার্টগ্লাসটির জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন। এর মূল্য পড়বে ৮৪০ মার্কিন ডলার।

৭৭ গ্রাম ওজনের স্মার্টগ্লাসটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থন করবে। এছাড়া থাকছে বেশ কিছু সেন্সর যার মধ্যে আছে ইমেজ সেন্সর, ব্রাইটনেস সেন্সর, কম্পাস, অ্যাক্সিলারোমিটার সেন্সর প্রভৃতি। এছাড়া ছবি তোলার জন্য থাকছে ৩ মেগাপিক্সেল ক্যামেরা।

এর আগে গুগল বাজারে ছেড়েছিল গুগল গ্লাস। কিন্তু গ্রাহকদের কাছে এটি খুব একটা সমাদৃত হয়নি। সম্প্রতি এটি বিক্রি এবং উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। গুগল জানিয়েছে, আরও নতুন আঙ্গিকে স্মার্টগ্লাসটি বাজারে ছাড়ার জন্য কাজ শুরু করা হয়েছে। আরও নতুন ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনে গুগল গ্লাসের দ্বিতীয় সংস্করণ বাজারে পাওয়া যাবে শীঘ্রই, এমন আশাবাদ গুগলের। আর তাই সনির এই স্মার্টগ্লাস বাজারে কতটুকু সফল হবে, সে সংশয় থেকেই যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.