সর্বশেষ

ট্রেনে পেট্রোল বোমা হামলা; মা মেয়ে সহ দগ্ধ ৩

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার স্টেশনের কাছে সিলেটগামী পাহাড়িকা ট্রেনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় মা-মেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-সিলেট রেলপথের শাহজিবাজার স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
 দগ্ধরা হলেন- মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মোহন রোদ্রের ছেলে মাধব রোদ্র (৩০), হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের কেসলি মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫) ও তার মেয়ে আমেনা বেগম (২২)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান- পাহাড়িকা ট্রেনটি চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে আসছিল। রাত ৯টায় ট্রেনটি শাহজিবাজার স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে দুর্বৃত্তরা ট্রেনটিতে পেট্রোল বোমা ছোড়ে। এতে মা-মেয়েসহ ট্রেনের তিন যাত্রী দগ্ধ হন। শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দগ্ধদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.